আপডেট: ০৪:২৪, ৮ অক্টোবর ২০১৯
কুষ্টিয়ায় আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদে ফাহাদের ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফাহাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকা থেকে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।
সোমবার রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে আবরার ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টায় ফাহাদের মরদেহ মসজিদের সামনে আনা হয়।
আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে মঙ্গলবার সকাল ১০টায় ৩য় জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।
রোববার দিনগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দোতলায় আবরার ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে সোমবার ওই হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























