আপডেট: ০৭:১১, ৮ সেপ্টেম্বর ২০১৯
এরশাদের আসনে ধানের শীষ নিয়ে লড়বেন রিটা রহমান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিটা রহমানের নাম ঘোষণা করেন।
এর আগে গত ১৪ জুলাই বার্ধক্যজনিত রোগে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি এরশাদ। তার মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ভোটের জন্য ৫ অক্টোবর দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট ৫ জন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। গতকাল শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। বৈঠক শেষে আজ রিটা রহমানের নাম ঘোষণা করেন রিজভী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনটিতে ধানের শীষ প্রতীকে এরশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিটা রহমান।
এদিকে ৫ অক্টোবরের উপনির্বাচনে রংপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























