ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ২৭ জুন ২০২১
আপডেট: ২৩:৫৯, ২৭ জুন ২০২১

সোমবার থেকে তিনদিনের সীমিত লকডাউন, প্রজ্ঞাপন জারি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত তিনদিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার।

রোববার (২৭ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আংশিক লকডাউনের সময়টায় সারা দেশে সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবস্থাপনায় শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারিদের আনা-নেয়ার বিষয়টি নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট খবর: সোমবার থেকে শপিংমল ও মার্কেট বন্ধ

এছাড়া দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online Take way) করতে পারবে। 

এতে আরো বলা হয়, মাস্ক না পরলে আইনি ব্যবস্থা নেয়া হবে। খাবারের রেস্তোরাঁ সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে রেস্তোরাঁয় বসিয়ে কাউকে খাওয়ানো যাবে না। প্রয়োজনে খাবার অর্ডার দিয়ে বাসায় এনে খাওয়া যাবে। 

সংশ্লিষ্ট খবর: সব রেকর্ড ভেঙ্গে করোনায় একদিনে ১১৯ জনের মৃত্যু

উল্লেখ্য, দেশে হঠাৎ করে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন অবস্থায় সোমবার থেকে সীমিত এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়