ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ২৭ জুন ২০২১
আপডেট: ১৮:২৮, ২৭ জুন ২০২১

৩ দিনের সীমিত লকডাউনে যা যা খোলা থাকবে, যা যা বন্ধ থাকবে

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে তিনদিনের সীমিত লকডাউন ঘোষণা করেছে সরকার। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

জারিকৃত প্রজ্ঞাপনে পাঁচটি বিধি-নিষেধসহ নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো-

১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। 

২. সব শপিংমল মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার অনলাইনে বিক্রয় করতে পারবে।

৪.সরকারি-বেসরকারি অফিস শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

৫. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে নতুন করে বিধিনিষেধ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ৫ হাজার ২৬৮ জন করোনা রোগীকে। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ।....বিস্তারিত 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়