কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৪৯, ২৮ জুন ২০২১
ছাগলে ধান খাওয়া নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে ছাগলের মালিকের ছুরিকাঘাতে শহীদ মিয়া নামে এক কৃষক খুন হয়েছেন।
সোমবার (২৮ জুন) বিকাল ৪টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের হাসিম মিয়ার ছেলে শহীদ মিয়ার জমির রোপিত ধান খাচ্ছিল একই গ্রামের দুদু মিয়ার একটি ছাগল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্কবিতর্কের এক পর্যায়ে দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়া শহীদ মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় শহীদ মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই শহীদ মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুদু মিয়াকে আটক করেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















