ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১২:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৯

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার

সিলেট : সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের জিন্দাবাজারে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জিন্দাবাজারে মিলেনিয়াম শপিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান ঐ শপিং সেন্টারের ছামিয়া ফেব্রিক্সের কর্মচারী। র‍্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি) সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদী দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ড. মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও অন্যান্য সম্মানিত মানুষদের ছবি বিকৃত করে অপপ্রচার ও গুজব ছড়াতেন। আইসিটি ধারায় এ অপরাধের জন্য র‍্যাবের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব আরও জানায়, তাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আইনিউজ/এসডি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়