আপডেট: ১৩:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
ইবি ছাত্রলীগের মাদক বিরোধী মিছিল ও সমাবেশ
ইবি : মাদককে না বলি, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তারা দলীয় টেন্ডার থেকে মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন সহ শতাধিক নেতাকর্মী।
সমাবেশে সভাপতি পলাশ তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, তার সাথে আমরাও বলতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এবং ছাত্রলীগ কর্মীদের মাদক পরিহার করার জন্যে আহ্বান করে। তারপর সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করে। পরে তারা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর রশিদ আাসকারী, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। সাধরণ সম্পাদক রাকিব বলেন ইবি শাখা ছাত্রলীগ দীর্ঘদিন বিভক্ত হয়ে রাজনীতি করছিল। আজ সব ছাত্রলীগ এক ও অভিন্ন এ বার্তাটা দেওয়ার জন্যে আমারা এসেছি।
ভাইস চ্যান্সেলর তাদের এ কাজকে সাধুবাদ জানিয়েছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ছাত্রলীগ পূর্বেও এক ও অভিন্ন ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে বলে আশা করেন।
রাকিব হোসেন/আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















