ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৩:২৬, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:২৬, ৮ সেপ্টেম্বর ২০১৯

জিয়ার নাম মুছে দেয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মৌলভীবাজার:  মৌলভীবাজার সরকারি কলেজে শহীদ জিয়া অডিটরিয়ামের ছাত্রলীগ কর্তৃক নামফলক ভাঙার প্রতিবাদ জানিয়ে ও নাম পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্রদল নেতা রিপন আহমেদ ,জামাদুর রহমান পাপন,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি আহমেদ ,ফয়ছল আহমেদ,মিলন,আইনুল ইসলাম,দুলাল,জাফর,তাজুদ,মাকনুন, প্রমুখ। এসময় ছাত্রদল নেতারা বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের ঐতিহ্যবাহী শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ছাত্রলীগ প্রকাশ্যে ভাঙচুর করেছে।  রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার দায়ে এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।  অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্থাপতি এই অডিটোরিয়ামে শহীদ জিয়া নামফলক পুনঃস্থাপন করতে হবে বলে দাবি জানান তারা। আইনিউজ/এসডি    
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়