ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২১ ১৪৩৩

প্রকাশিত: ০৪:১১, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:১১, ৯ সেপ্টেম্বর ২০১৯

জয়ের ধারা বহাল রাখলো স্পেন

স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাইয়ে ফারো আইল্যান্ডসকে হারিয়ে নিজেদের জয়ের ধারা বহাল রেখেছে স্পেন। ইউরো বাছাইয়ে এখনো ম্যাচ হারেনি স্পেন। এই জয়ে তাই নিজেদের গ্রুপে শীর্ষস্থান আরও মজবুত করেছে সাবেক ইউরো জয়ীরা।

নিজেদের মাঠে রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে দুর্বল ফারোকে ৪-০ গোলে হারায় স্পেন। দুটি করে গোল করেন স্ট্রাইকার রদ্রিগো ও পাকো আলকাসের।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্তই মাঠজুড়ে ছিলো স্পেনিশদের দাপট। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো স্পেন রদ্রিগোর গোলে এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। প্রথমার্ধে আর প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্র আরও বাড়ায় স্বাগতিক দল। ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ম্যাচের শেষ দিকে আলকাসের জোড়া গোল করলে বড় জয় নিশ্চিত হয় স্পেনের।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতে জয় পাওয়া স্পেন ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ১৮ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে সুইডেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়