আপডেট: ১৫:১২, ৯ সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেটের পর ফুটবলেও বাংলাদেশকে হারাতে চায় আফগান
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে আজ বিকেলেই। সেই হেরে যাওয়ার রেশ এখনো যায়নি সাকিব-সৌম্যদের মন থেকে। এরই মাঝে বাংলাদেশকে ফুটবলেও হারানোর ইচ্ছা পূষণ করেছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। স্বপ্ন দেখছেন ক্রিকেটের পর এবার ফুটবলেও বাংলাদেশকে হারানোর।
আর মাত্র একদিন পরই ফুটবলের মাঠেও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে আফগানদের বিপক্ষে। তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চট্টগ্রাম টেস্ট জয়ের পর ফুটবল দলকেও শুভ কামনা জানিয়ে নবী বললেন, ‘আমি জানতাম না আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে খেলতে যাচ্ছে। আশা করি ওই ম্যাচেও আফগানিস্তান জিতে ফিরবে।’
ফিফা র্যাঙ্কিংয়ে আফগানরা বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে। যদিও নিজেদের প্রথম ম্যাচটা হেরেছে দলটি। শক্তিশালী কাতারের বিপক্ষে ৬-০ গোলে হারে আফগানরা। তবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে নিশ্চিতভাবে জয় পেতে চাইবে দলটি। তাজিকিস্তানে হলেও ম্যাচটি তাদের হোম ম্যাচ। বাংলাদেশের জন্য অ্যাওয়ে।
নবী বললেন, ‘আমাদের দলটা বেশ শক্তিশালী। অনেক ফুটবলার ইউরোপে খেলে। আমার বেশ ক’জন ভালো বন্ধুও আছে দলে। আশা করি আমরা ম্যাচটা জিতব।’
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























