ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

প্রকাশিত: ১৬:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৬:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৯

সকালে ঘুম থেকে ওঠে যা করা উচিৎ নয়

লাইফস্টাইল: সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে রাতে বাসায় ফিরে বিছানায় গা এলিয়ে দিলেই চোখ ভরে ঘুম চলে আসে। তারপর শুরু হয় সকাল। কিন্তু ঘুম থেকে ওঠে আমরা নিজেদের অজান্তেই কিছু ছোট ছোট ভুল করে ফেলি। যা সাময়িকভাবে ছোট মনে হলেও এই ভুলগুলোই পরে ভোগায়। চলুন আজকে জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠে যে কাজগুলো করা উচিৎ নয়।

  • ঘুম থেকে ওঠেই কফি খাওয়ার অভ্যাস বাদ দিন

অনেকেই ঘুম থেকে উঠেই ঘুম ঘুম ভাব তাড়াবার জন্যে সরাসরি চা বা কফিতে চুমুক দেন। কিন্তু ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স ইন মেরিল্যান্ডের এক গবেষনায় দেখা গেছে যে, ঘুম থেকে ওঠার পর আপনার দেহের এনার্জি লেভেল এমনিতেই সর্বোচ্চ মাত্রায় থাকে। তাই কফি খাবার প্রয়োজন হলে সেটা খাওয়া উচিত ঘুম থেকে ওঠার এক ঘন্টা পর। এতে বিকেল অবধি সারাদিন জুড়ে আপনি থাকবেন সতেজ।

  • নাস্তা না করা বা একেবারেই কম খাওয়া

অনেকেরই অভ্যাস থাকে সকালে একেবারেই কিছু না খাওয়া বা খানিকটা খাবার নাকে মুখে গুঁজে ছুট দেয়া। কিন্তু সারারাত আপনি কিচ্ছু না খাওয়ায় সকালেই আপনার দেহে খাবারের চাহিদা বেশি থাকে। আর আপনি যদি তা পূরণ না করেন। তবে সেই ঘাটতি দুপুর বা রাতের খাবার পোষাতে পারে না। এবং সারা দিন ধরেই আপনি থাকবেন ক্লান্ত। তাই চেষ্টা করুণ সকালে অন্তত একটু সময় নিয়ে ভালোভাবে পুষ্টিকর নাস্তা করার।

  • ঘুম থেকে উঠেই ইমেইল, ফোন বা ফেসবুক চেক করা

অনেকেরই অভ্যাস হলো, ঘুম থেকে উঠেই ইমেইল, ফোন বা ফেসবুক চেক করা। এ অভ্যাসটা ত্যাগ করা ভালো। কারণ কোন কারণে সকাল সকাল কোন খারাপ খবর পেলে অপ্রস্তুত অবস্থায় প্রচন্ড মানসিক চাপের সম্মুখীন হবেন। ফলে সারাটা দিনই আপনার খারাপ যাবে।

  • ঘুম থেকে উঠেই অপছন্দের কোন কাজ করা

ঘুম থেকে উঠেই কোন অপছন্দের কাজ করবেন না। যেমন ঘর গোছানো, অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজাখুঁজি, অফিসের ফোন ইত্যাদি। পারলে কিছু কাজ আগের রাতেই করে রাখুন। যাতে সকালে অপছন্দের কাজগুলো করতে না হয়। সকালবেলার সতেজতাটুকু ধরে রাখুন সারাদিন। ভালো থাকুন!

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়