Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

প্রকাশিত: ০৫:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৯

প্রকাশ পেলো রানুর 'তেরি মেরি কাহানি' পুরো গান (ভিডিও)

বিনোদন ডেস্ক: ভারতীয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার সাথে জুটি বেধে 'তেরি মেরি কাহানি' গানটি গেয়েছেন পথে কুড়িয়ে পাওয়া শিল্পী রানু মন্ডল। কিন্তু প্রথমদিকে গানের ছোট্ট একটি অংশ প্রকাশ করা হয়েছিলো। কিন্তু ওই একটু অংশই শ্রোতাদের মন কাড়ে। কিন্তু এবার শোনা যাবে রানু-হিমেশের গাওয়া 'তেরি মেরি কাহানি' পুরো গানটি।

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ হলো ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির পুরো গানটি। সঙ্গে আছেন ছবির নায়ক ও গায়ক হিমেশ রেশমিয়া। এরই মধ্যে ইউটিউবে টিপস অফিশিয়াল চ্যানেলে ‘তেরি মেরি কাহানি’ প্রকাশের পর ২৪ ঘণ্টার কম সময়ে শোনা হয়েছে ৩৪ লাখের বেশিবার।

ছবিতে হিমেশের বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া মান। প্রকাশিত ভিডিওতে এই নায়িকাকেও দেখা গেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রানাঘাট রেল স্টেশনে রাণুর গলায় লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রাণু। এরপরেই ডাক পান মুম্বাইয়ের রিয়্যালিটি শোয়ে।

সেই মঞ্চেই তার গান শুনে হিমেশ বলেছিলেন, পরের ছবিতে প্লেব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সংগীত পরিচালক।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়