আপডেট: ০৮:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৯
মাটিয়ান হাওরে ৩ জেলের উপর হামলা
তাহিরপুর
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নিরীহ ৩ জেলের উপর ইজারাদারের পাহারাদারের হামলায় ৩ জেলে আহত হওয়ার ঘটনা ঘটেছে । এই ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
আহতরা হলেন উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের পাখিরুল ইসলাম(২৮), একই গ্রামের আল আমিন(২৭) ও ভাটি জামালগড় গ্রামের রুমান মিয়া(২২)। এর মধ্যে গুরুতর আহত পাখিরুল ইসলাম কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আজ বৃহস্পতিবার সিলেটে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহত পাখিরুল ইসলাম এর বড় ভাই হোসেন মিয়া বাদী হয়ে আজ বৃহস্পতিবার তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সুত্রে জানা যায়, মাটিয়ান হাওরের ইজারাদার রতনশ্রী গ্রামের ইকবাল হোসেন তালুকদারকে প্রধান আসামী করে ৬ জন পাহারাদারের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ইজারাদারের ইঞ্জিনচালিত একটি নৌকা তাহিরপুর থানা পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় তাহিরপুর উপজেলা সদরের টানটান উত্তেজনা বিরাজ করছে। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,গতকাল বুধবার সকাল ৮টায় মাটিয়ান হাওরের পূর্বপাড় বড়দল নতুন হাটি গ্রাম সংলগ্ন বোর জমিতে লার বরশি দিয়ে মাছ ধরছিল। এমন সময় বিলের পাহারাদাররা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৩ জেলেকে আহত করে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান,পাহারাদারের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজন চন্দ/আরডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























