আপডেট: ১০:০৯, ১২ সেপ্টেম্বর ২০১৯
বিএনপির নেতারা ভাড়ায় খাটা রাজনীতিবিদ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে লিমিটেড কোম্পানি আর সেখানকার নেতারা হচ্ছেন ভাড়াটিয়া রাজনীতিবিদ। তিনি বলেন, ফুটবল খেলায় যেমন খেলোয়াড়রা ভাড়ায় খাটেন, তেমনি বিএনপির বেশির ভাগ নেতা ভাড়ায় খাটা রাজনীতিবিদ।
তিনি আরো বলেন, তাদের (বিএনপি) অতীত দেখলে দেখা যায়, অনেক নেতাই অন্য দল করতেন। অন্য দল থেকেই সেখানে গেছেন, অর্থাৎ ভাড়ায় খাটা রাজনীতিবিদ।
আওয়ামী লীগ একটা মিথ্যাচারের কোম্পানি- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, বিএনপি রাজনীতিকে ব্রত হিসেবে নেয় না। তারা রাজনীতিকে লাভ-লোকসান হিসেবে দেখে। লিমিটেড কোম্পানির যেমন লাভ-লোকসানের ব্যালেন্স শিট থাকে, তাদেরও তেমন।
তিনি বলেন, বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাক, এমনটিই চায় আওয়ামী লীগ। আমরা চাই, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য শক্তিশালী বিরোধীদল থাক। বিএনপি ও জাতীয় পার্টি শক্তিশালী দল হিসেবে থাক, আমরা সেটিই চাই।
বিএনপিকে অন্য কারও ধ্বংস করার দরকার নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি নিজেই বিভিন্ন সময় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। যেমন, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ছিল আত্মহননের। তাই বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করেছে।
তিনি আরো বলেন, বিএনপি ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে সংসদে তাদের আসন হাতে গোনা। বিএনপির আসন আরো বেশি হওয়ার কথা ছিল।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























