নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:১২, ৫ আগস্ট ২০২১
বাংলাদেশের দাপুটে জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
টানা দুই ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় টি-২০ ম্যাচেও সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ আগস্ট) রাতে এক বার্তায় প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের জয় লাভের এ ধারা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট খবর: টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দাপুটে জয়
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের তৃতীয় টি-২০তে আগামী শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।
সংশ্লিষ্ট খবর: ম্যাচ সেরা আফিফ হোসেন
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ ( মিচেল মার্শ ৪৫, ময়েজেস হেনরিকস ৩০; মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭)।
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (আফিফ ৩৭*, সাকিব ২৬, মেহেদি ২৩, নুরুল হাসান ২২*)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















