নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৩, ১৪ আগস্ট ২০২১
সিনোফার্ম থেকে কেনা আরও ১০ লাখ টিকা আসছে আজ
চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পোঁছাবে আজ শনিবার। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের চার্টার্ড ফ্লাইটটি (বিজি-৫০৬৬) টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। একই দিন রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টিকা বহনকারী ওই ফ্লাইটটি পুনরায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ১২ মে সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেব দেশে আসে। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।
এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























