নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৯, ১৪ আগস্ট ২০২১
‘বঙ্গবন্ধু শোষণমুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন। তিনি আজীবন বাংলার গরিব দুঃখী মানুষের রাজনীতি করেছেন। তাঁর জীবনের দীর্ঘ সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ।
আজ শনিবার (১৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধুর চেতনায় সিভিল সার্ভিস’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে অনুধাবন করতে হলে মনোযোগ দিয়ে তাঁর কথা অনুধাবন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় সকলের প্রতি যে আহ্বান জানিয়ে গেছেন তা স্মরণে রেখে সবাই কাজে কর্মে প্রতিফলন ঘটালে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের মুক্তির লক্ষ্যে লড়াই করে গেছেন। তাঁর দু’টি লক্ষ্য ছিল এদেশের মানুষকে স্বাধীনতা এনে দেয়া এবং দেশকে বিশ্বের বুকে সম্মানের স্থানে প্রতিষ্ঠিত করা। প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























