নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৯, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ০০:৪৪, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ০০:৪৪, ১৮ আগস্ট ২০২১
বুধবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন বুধবার (১৮ আগস্ট)। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই টিকা গ্রহণ করবেন।
জানা গেছে, এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে সার্বিক নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী আবদুস সাত্তার।
মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বুধবার দুপুর ২টায় হাসাপাতালে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।’
এর আগে গত ১৯ জুলাই বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। সেসময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























