নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩১, ১৮ আগস্ট ২০২১
চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫৫ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এতে বিএনপির ১৫৫ জনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য জানান রাজধানীর শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে এসব মামলা করা হয়। পুলিশের দায়ের করা এই মামলায় নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এরপর বুধবার মেট্রোরেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা দায়ের করেছে।তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ও আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা এবং পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এই তিন মামলায় এ ঘটনার পর ৪০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।। এছাড়াও শতাধিক বিএনপির নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন।
এরপর তারা উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশের সদস্যরা বাধা দেন। পুলিশ জানায়, ভেতরে প্রবেশের অনুমতি নেই। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী।
আইনিউজ/শাফায়াত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























