নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪০, ১৯ আগস্ট ২০২১
বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষের প্রযুক্তি সম্প্রসারণ করছে সরকার
ফাইল ছবি
বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষের প্রযুক্তি সম্প্রসারণে কাজ করেছে সরকার। এই কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ বুধবার (১৮ আগস্ট) বরিশালের কাশিপুরে বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের বরিশাল বিভাগের ২০২০-২১ অর্থবছরের মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে গবেষণার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া দেশীয় ৩০ প্রজাতির মাছের প্রজনন কৌশল ও চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছ চাষের প্রযুক্তি সরকার সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। ফলে দেশীয় মাছ আবার বাঙালির পাতে ফিরে আসছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে একেবারে মাঠ পর্যায়ে মাছ চাষের আধুনিক কৌশল ও পদ্ধতি সম্প্রসারণ করা হচ্ছে। এভাবে মাছ চাষে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।
শ ম রেজাউল করিম আরো বলেন, মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে, গ্রামীণ অর্থনীতির চাকা সচল হচ্ছে। করোনাকালে গ্রামাঞ্চলে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে মৎস্য চাষের বিকল্প নেই। অপরদিকে করোনা থেকে রক্ষা পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে মাছ, মাংস, দুধ, ডিম পুষ্টি চাহিদাপূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে।
এ সময় মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। তিনি বঙ্গবন্ধুর হত্যাকান্ড, জেল হত্যাকাণ্ডসহ আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। শেখ হাসিনা সরকার প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আইনিউজ/শাফায়াত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























