ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ২০ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৫৮, ২০ আগস্ট ২০২১

ফসল রক্ষায় দীর্ঘস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ফসল রক্ষায় নদীশাসন ও বাঁধ রক্ষা করা জরুরি। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে। এ ফসলকে রক্ষা করতে হবে। সেজন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা ব্যবস্থা ও টেকসই বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়া হচ্ছে। 

শুক্রবার (২০ আগস্ট) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানী ও জোকনাতে ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এ সরকারের আমলে শহরের সব সুযোগ সুবিধা গ্রামেও পৌঁছে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তাঘাট নির্মাণ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ শহরের সুযোগসুবিধা গ্রামে সম্প্রসারিত হচ্ছে। এর ফলে চরাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও শহরের মতো সুযোগসুবিধা বিস্তৃতি ঘটছে।

পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: সামিউল হকসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়