নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩০, ২০ আগস্ট ২০২১
আপডেট: ২১:৩৫, ২০ আগস্ট ২০২১
আপডেট: ২১:৩৫, ২০ আগস্ট ২০২১
জাপান থেকে চতুর্থ চালানে আসছে ৮ লাখ টিকা
চতুর্থ চালানে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও প্রায় আট লাখ ডোজ বাংলাদেশে আসছে। শুক্রবার (২০ আগস্ট) অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা নিয়ে নারিতা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
আগামীকাল (শনিবার) টিকা বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই চালান ধরে অ্যাস্ট্রাজেনেকার ২.৪ মিলিয়ন বা ২৪ লাখেরও বেশি ডোজ টিকা বাংলাদেশকে দিলো জাপান। কোভ্যাক্সের আওতায় জাপান মোট ৩০ লাখেরও বেশি ডোজ টিকা বাংলাদেশকে দেবে।
টিকার চালান রওয়ানা হওয়ার সময় নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. জাকির হোসেন ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) আরিফ মোহাম্মদ।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























