নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪৭, ২১ আগস্ট ২০২১
চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে বনানীর আগুন
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের ছয়তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স দেবাশীষ বর্ধন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১টা ১০ মিনিটে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনো।
তিনি আরও বলেন, ভবনের ভেতরে সলিউশন, কাঠ, পিতল এবং অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে প্রচুর হিট এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়ে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























