ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২১ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২৫, ২১ আগস্ট ২০২১

দক্ষিণ সুদানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ সুদানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, দক্ষিণ সুদানের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে ফার্মাসিউটিক্যালস, আরএমজি, কৃষি এবং আইসিটি সেক্টরের ক্ষেত্রে সহযোগিতা গড়ে উঠতে পারে।

শুক্রবার দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চোল থন বালোকের সঙ্গে দেশটির রাজধানী জুবায় অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাব দেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চোল থন বালোক এসময় দক্ষিণ সুদানের অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশিক্ষণ, শৃঙ্খলাবদ্ধতা ও দক্ষতারও প্রশংসা করেন।

এর আগে, ড. মোমেন দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়