নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৪, ২২ আগস্ট ২০২১
‘পাকিস্তানি দোসর ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দীর্ঘ রাজনৈতিক লড়াই থেকে স্বাধীনতার যুদ্ধ এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু যে নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তা পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধু প্রচলিত ধারণা বদলে দিয়ে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করায় পাকিস্তান ও তাদের এদেশীয় দোসর এবং সাম্রাজ্যবাদী আন্তর্জাতিক পরাশক্তি এই পরিবর্তন মেনে নিতে পারেনি বলেই বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করেছে।
বাংলাদেশকে নেতৃত্বে শূন্য করার মধ্য দিয়ে এই রাষ্ট্রটিকে হত্যা করার লক্ষ্যেই ওরা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। ২১শে আগস্টে গ্রেনেড হামলা একই পরিকল্পনার ধারাবাহিকতার ফসল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ বার হত্যার চেষ্টা করেছে। পাকিস্তানি দোসর ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ষাটের দশকে রাজপথে ছাত্রলীগের লড়াকু সৈনিক মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা তুলে ধরে বলেন, ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেম ওয়ার্কের অধীনে অভ্যন্তরীণ বিরোধিতা সত্ত্বেও সত্তরের নির্বাচনে অংশগ্রহণ ছিল বঙ্গবন্ধুর দৃরদৃষ্টি সিদ্ধান্তের ফসল। এরই ধারাবাহিকতায় আমাদের স্বাধীনতার যুদ্ধকে বিচ্ছিন্ন আন্দোলন বলার সুযোগ ছিল না। সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নিরঙ্কুশ বিজয়ে পুরো দেশের সকল জনতা এক হবার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় বাঙালির এই যুদ্ধে ব্যাপক সমর্থন লাভ করে বলে মন্ত্রী উল্লেখ করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাবমেরিন ক্যাবলকে বাংলাদেশের লাইফ লাইন উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় ডিজিটাল হাইওয়ে গড়ে তুলতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক শুভাষ সিংহ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহাদত হোসেন বক্তৃতা করেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না: প্রধানমন্ত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























