ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ২৩ আগস্ট ২০২১

১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে ‘শেখ রাসেল দিবস’

শেখ রাসেল

শেখ রাসেল

এখন থেকে প্রতি বছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে  সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে মন্ত্রিসভা তার অনুমোদন দেয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করে। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়