ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৭, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২২:৪৮, ২৩ আগস্ট ২০২১

‘বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের পুনর্বাসনের প্রয়োজনীয় পরামর্শসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী সোমবার (২৩ আগস্ট) ঢাকায় Bangladesh University of Professionals এর আয়োজনে "Pandemic & Plights of the Returnee Migrant Workers of Bangladesh: Bangabandhu's Vision, Achievement and way forward" বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর সে মুদ্রা দেশে পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করছে। তারা হল প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদের এ রেমিটেন্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য ২% প্রণোদনা প্রদান করা হচ্ছে। আর সে কারণে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

ওয়েবিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনির্ভাসিটি অভ্‌ প্রফেশনালস’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ মুশফিকুর রহমান; এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, প্রো-ভাইস চ্যান্সেলর এম প্রফেসর আবুল কাশেম মজুমদার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রুমানা ইসলাম।

৪০টি করিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি হস্তান্তর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে প্রশিক্ষণের গুরুত্ব দিয়েছে সরকার। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষ কর্মী প্রেরণ করতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করা যায়। এছাড়া অধিক পরিমাণে রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, আজ ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩২টি প্রশিক্ষণ কার ও ৮টি ট্রাক হস্তান্তর করা হয়েছে। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল অধ্যক্ষসহ সকল শিক্ষককে ড্রাইভিং শেখার পরামর্শ দেন। 

সোমবার (২৩ আগস্ট) দুপুরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্তৃক ৪০টি প্রশিক্ষণ কার প্রদান অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়