ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৯:২২, ২৪ আগস্ট ২০২১

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বিচারপতি আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মরহুম আমির হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি আমির হোসেন আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়