ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৯:১৭, ২৪ আগস্ট ২০২১

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

মন্ত্রী আজ মঙ্গলবার (২৪ আগস্ট) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে পৃথক শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।  শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি আমির হোসেন ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের  তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়