ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪৯, ২৪ আগস্ট ২০২১

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৫৮ ডেঙ্গু রোগী

ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১২ জন রাজধানী ঢাকার ও ৪৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭ জনে।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৪ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৪৫৮ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়