ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ২৫ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৫২, ২৫ আগস্ট ২০২১

জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ

করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন আতঙ্ক ডেঙ্গু। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন অবস্থায় যেকোনো জ্বরের ক্ষেত্রে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু (এনএস১ অ্যান্টিজেন) পরীক্ষার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। 

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুজ্বরের এনএস১ পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য করা হয়েছে।’

বুধবার (২৫ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেই যদি নিজ নিজ বাড়ি বা বাসার যেকোনো জমানো পানি (ফুলের টব, ফ্রিজের নিচে, পানির ট্যাংক) তিনদিনের মধ্যে ফেলে দেই, তবে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণে আনা সহজ হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে নগরবাসীর দিন-রাত সবসময় অবশ্যই মশারি ব্যবহার করা উচিত। এছাড়া ছোটদের বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠদের শরীর ঢেকে থাকে এমন পোশাক পরিধান করা অত্যাবশ্যক।’

আরও পড়তে পারেন- 

ডেঙ্গু প্রতিরোধে দারুণ কার্যকরী পেঁপে পাতা

ডেঙ্গু মোকাবিলায় পরামর্শ

যেভাবে বুঝবেন আপনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত

জানেন কি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার ভয়াবহতা? কিভাবে এড়াবেন মশাবাহিত এসব রোগ?

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়