ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৫৩, ২৬ আগস্ট ২০২১

ভারতের উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স দেশে পৌঁছেছে

ভারত সরকারের উপহারের আইসিইউ সুবিধা সম্বলিত ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় ধাপে ৪০টি যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ওই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে আসে। বেনাপোল বন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার জানায়, বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় রওনা হবে।

বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার প্রদানের ঘোষণা দেন। 

এর আগে, ১৭ আগস্ট প্রথম ধাপে ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এ ৪০টি অ্যাম্বুলেন্সহ ভারতের ৭০টি উপহারের অ্যাম্বুলেন্স দেশে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়