নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৬, ২৯ আগস্ট ২০২১
ডিজিটাল প্রযুক্তির বদৌলতে প্রচলিত চাষাবাদ বদলে যাবে
ফাইল ছবি
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তির বদৌলতে হাওরসহ দেশের সর্বত্র প্রচলিত চাষাবাদ বদলে যাবে। নতুন প্রযুক্তি উপযোগী শিক্ষা না হলে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকা যাবেনা। ডিজিটাল প্রযুক্তি যুগের বড় সংকটের নাম সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকের চাকুরীর সংকট। এই সংকট দূর করতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী আজ শনিবার (২৮ আগস্ট) নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার বন্যার্তদের মধ্যে হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেড প্রদত্ত ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকা থেকে হাওরে বসে ভার্চুয়াল প্রোগ্রাম করা অভাবনীয় একটি বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ভৈরব বাজার থেকে উত্তরে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃর্ণ হাওর এলাকার জীবনযাপনের সাথে দেশের অন্য এলাকার জীবনযাপন এক নয়। বর্ষায় সাগর এবং হেমন্তে প্রান্তর হয়ে যায়। এখানকার যোগাযোগ ‘বর্ষায় নাও আর হেমন্তে পাও’ উল্লেখ করে হাওর অঞ্চলে মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর কমান্ডার মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে গত ১২ বছরে এখানকার জীবন ধারা পাল্টে গেছে।
হাওর থেকে এখন আইসিটি কোম্পানি পরিচালিত হচ্ছে। ধর্মপাশার ৫ মাইল দূরের একটি গ্রাম থেকে পৃথিবীর ২১টি দেশের আউটসোর্সিং এর কাজ করে দিচ্ছে। সেখানে ৪৮ জন প্রোগ্রামার এখন কাজ করছে। এটাই হলো ডিজিটাল বাংলাদেশের অর্জন উল্লেখ করে কম্পিউটার বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, টেলিটকের মাধ্যমে গোটা হাওরে ইন্টারনেট পৌঁছে গেছে। যোগাযোগ ও শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল প্রযুক্তি বিকাশ, যোগাযোগ এবং কৃষিসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























