নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৪, ২৯ আগস্ট ২০২১
দেশে ফিরছেন কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি
দেশে ফিরছেন আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আটকেপড়া ১২ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে ফিরছেন ১৬০ জন আফগান শিক্ষার্থী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার (২৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।
এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।
আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশি নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরণের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























