ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ২১:২৩, ২৯ আগস্ট ২০২১

‘শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’

শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই বাংলাদেশ নিরাপদে আছে, সতেরো কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না- বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।

ডা. মুরাদ বলেন,যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে,তাদের এই স্বপ্ন  বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না। ঘাতক ও খুনিদের স্বপ্ন ধূলিসাৎ করার জন্য লক্ষকোটি মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে আছে, বেঁচে থাকবে জন্মজন্মান্তর।

খুনির দল কয়জনকে মারবে,কতো শক্তি, কতো অস্ত্র, গুলি, বারুদ আছে তাদের কাছে? ডাক্তার মুরাদদেরকে মেরে শেষ করতে পারবে না। আমরা মরার পরওয়া করি না। আমার বাবাও করে নাই আমিও করি না, আমার সন্তানরাও করবে না। এই কথাটা মনে রাখতে হবে সবাইকে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কান্দারপাড়া বাজার-জামতলা বাজার (চেইনেজঃ ১৫৪০ মিঃ- ৩৬৫০) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী একা নন এই বাংলার হাজার-লক্ষ-কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত। anytime,anywhere we can take challenge to save our mother..

তিনি আরো বলেন, এই বাংলার ১৭ কোটি মানুষই আমাদের আপন। শুধুমাত্র খুনি জিয়া, মোস্তাক, ৭১'র রাজাকার দালাল এই বাংলার ৩০ লক্ষ বাঙ্গালীকে যারা হত্যা করেছে, ২ লক্ষ ৭০ হাজার মা-বোনদের যারা নির্যাতন করেছেন। জাতির পিতা ও মহান চার জাতীয় নেতাদের হত্যাকারী একই। একই খুনীর দল তাদের হত্যা করেছে। এরা ছাড়া সবাই আমাদের এই বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকবে, শুধু খুনীর বংশধরদের আমরা থাকতে দিবো না।

প্রতিমন্ত্রী এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে  উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর  বিদায় এবং নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার  উপমা ফারিসা'র  বরণ  উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিনসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী, জিয়াউর রহমানের মরণোত্তর বিচারেরও দাবি জানান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়