নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৯, ২৯ আগস্ট ২০২১
প্রতিটি গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গ্রামাঞ্চলের মানুষদের স্বাচ্ছন্দ্য জীবনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য প্রতিটি গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা হবে।
রোববার (২৯ আগস্ট) মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এবং সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য গ্রামাঞ্চলে শহরাঞ্চলের মতো উন্নত সুযোগ- সুবিধা নিশ্চিত করা। এলক্ষ্যে গ্রামাঞ্চলে উন্নত লেখাপড়ার জন্য আইসিটি ল্যাব নির্মাণ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া রাস্তাঘাটের উন্নয়নসহ শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে সরকার কাজ করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় রয়েছে বলেই এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিউর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























