ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৯, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ০০:০২, ৩১ আগস্ট ২০২১

রাতেই আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসছে। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা পৌঁছানোর কথা রয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার রাত ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের ২০ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়