ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৫:৪৩, ২ সেপ্টেম্বর ২০২১

ক্যাপ্টেন নওশাদের জানাজা সম্পন্ন

ক্যাপ্টেন নওশাদের জানাজা

ক্যাপ্টেন নওশাদের জানাজা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দফতর বলাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন বলাকা মসজিদের ইমাম মুফতি মাওলানা কাইয়ুম। এ সময় জানাজায় অংশগ্রহণ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও কর্মচারীসহ তার নিকট আত্মীয় ও বন্ধুরা।

বলাকায় নামাজে জানাজা ও শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষে ক্যাপ্টেন নওশাদের মরদেহ বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়