নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪৯, ২ সেপ্টেম্বর ২০২১
পরীমনিকে দফায় দফায় রিমান্ড মঞ্জুরের ব্যাখ্যা চান হাইকোর্ট
চিত্রনায়িকা পরীমনিকে দফায় দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনায় সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
পরিমণির মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০দিন পর তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এছাড়া পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলার সব নথি ও মামলার কেস ডকেটও তলব করা হয়েছে।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেডআই খান পান্না, মো. মুজিবুর রহমান ও সৈয়দা নাসরিন। তাদের সঙ্গে ছিলেন মো. শাহীনুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
আদেশের পরে আইনজীবীরা সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমনিকে তিন দফায় রিমান্ডের আদেশ দেওয়ায় সংশ্লিষ্ট বিচারকের কাছে ব্যাখ্যা (শোকজ নোটিশ) চেয়েছেন আদালত। নথি তলব করার পাশাপাশি ঘটনায় দুই তদন্ত কর্মকর্তাকে (আইও) তলব করেছে হাইকোর্ট।
আদেশর বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল সাংবাদিকদের বলেন, ‘আমরা আদেশের কপি পাওয়ার পরে আপিল আবেদন করার বিষয়ে নোট দেব।’
এর আগে এ বিষয়ে বুধবার (১ সেপ্টেম্বর) শুনানির জন্য নির্ধারিত ছিল। তবে, অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন মর্মে রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হয়। তাই আদালত আজ শুনানির জন্য দিন ঠিক করেন। এর আগে গত ২৫ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পরীমনির পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান এ আবেদন করেন।
এর আগে গত ২৬ আগস্ট পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে দীর্ঘদিন পর ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির বিষয়ে দিন নির্ধারণের আদেশ কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চান আদালত।
পরীমনির জামিন শুনানির আবেদন শুনতে দীর্ঘ সময় দেওয়ায় বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।
এছাড়া গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টের রায় না মেনে মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে স্বপ্রণোদিত আদেশ প্রার্থনা করে একটি আবেদন করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন জানান।
হাইকোর্টের আদেশের পরে জামিন শুনানি করে গত ৩১ আগস্ট পরিমনির জামিন দেন আদালত। জামিনাদেশের পর বুধবার (১ সেপ্টেম্বর) কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন পরীমনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























