ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২১

জাতীয় পার্টির এমপি মাসুদা রশিদ চৌধুরী মারা গেছেন

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় পার্টির পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাপা সূত্র জানিয়েছে, মরহুমার জানাজা বাদ আসর কাকরাইলাস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

এছাড়াও মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়