Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ২৫ নভেম্বর ২০২১

নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মূল চালক নয়, ময়লার গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক রাসেল খান আসলে একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি গাড়িটির মূল চালক মো. হারুনের কাছ থেকে চাবি নিয়ে সায়েদাবাদ থেকে গাড়িটি নিয়ে বের হন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপির পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ এসব কথা বলেন।

আ. আহাদ বলেন, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করেছি। গ্রেফতার রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, গাড়িটির মূল চালক হারুন।

আরও পড়ুন - ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটরডেম কলেজের শিক্ষার্থীর

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করা গেছে। তা হলো কেউ কেউ লিখছেন- ঘটনার সময় প্রকৃত চালক গাড়ির ভেতরেই ছিলেন এবং তিনি পালিয়ে যান। তবে বিষয়টি সত্য নয়। ওই সময় গাড়িতে প্রকৃত চালক ছিলেন না।

দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার টহল পুলিশ ও পথচারীরা ট্রাকের চালক রাসেল খান ও গাড়ির ভেতরে থাকা পরিচ্ছন্নতাকর্মী গোলাম রব্বানী ও বেলালকে বঙ্গবন্ধু আওয়ামী লীগের অফিসের পূর্ব প্রান্ত থেকে আটক করে।

আ. আহাদ বলেন, সেখান থেকে পুলিশ তাদের হেফাজতে নেয় ও ময়লার গাড়ি জব্দ করে। মরদেহ সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা শাহ আলম দেওয়ান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে। রাসেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত ড্রাইভার না। গাড়িটির নিয়োগপ্রাপ্ত ড্রাইভার হারুন রাসেল খানের বদলিতে সে গাড়িটি চালায়।

আরও পড়ুন - সহপাঠীর মৃত্যু : মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান

ডিসি মতিঝিল বলেন, সিটি করপোরেশনের বরাদ্দকৃত গাড়ির চালক হারুন। গাড়িটি চালানোর কথা হারুনের কিন্তু সে না চালিয়ে রাসেলকে দিয়ে চালাচ্ছিলেন। ইতোমধ্যে হারুনকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আমরা আইনের আওতায় আনব। হারুনকে গ্রেফতারের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন সে রাসেলকে দিয়ে গাড়ি চালাচ্ছিল।

গ্রেফতার রাসেলের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, রাসেল সিটি করপোরেশনের কেউ না। তবে সে সিটি করপোরেশনের কিছু কাজ করে। রাসেল জানিয়েছে- তার আত্মীয়-স্বজন সিটি করপোরেশনে চাকরি করে সেই সূত্র ধরে সে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত।

রাসেল এর আগেও এই গাড়ি চালিয়েছিল নাকি সেদিনই প্রথম চালিয়েছিল এমন প্রশ্নের জবাবে আ. আহাদ বলেন, রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, সে এর আগেও গাড়িটি চালিয়েছিল।

গাড়ির চাবি সিটি করপোরেশনের কেউ দিয়েছিল নাকি হারুন দিয়েছিল। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিটি করপোরেশনের কেউ দেয়নি। গাড়ির চাবি হারুনই রাসেলকে দিয়েছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়