ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৩০ নভেম্বর ২০২১

ওমিক্রন : ভারতের রেড লিস্ট থেকে সরানো হলো বাংলাদেশের নাম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশকে উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছিল ভারত। তবে ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন- বিশ্বের ১৭ দেশে পৌঁছে গেছে ওমিক্রন

ড. মোমেন জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে।

আরও পড়ুন- ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা

ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশসহ ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করে ভারত। ওইসব দেশ থেকে দিল্লির বিমানবন্দরে আসা লোকজনের করোনা পরীক্ষা রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।

আরও পড়ুন-  ওমিক্রন মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ ডব্লিউএইচও’র

তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। মঙ্গলবার বাংলাদেশের নাম সরিয়ে নেওয়া হয়।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়