নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪৭, ১৭ ডিসেম্বর ২০২১
রবিবার থেকে টিকার বুস্টার ডোজ, অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ প্রতিরোধে আগামী রবিবার থেকে দেশে শুরু হবে টিকার বুস্টার ডোজ প্রয়োগ। অগ্রাধিকার ভিত্তিতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনের (সম্মুখসারির যোদ্ধা) বুস্টার ডোজ দেয়া হবে বলে আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, প্রথমে সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে। ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। তবে ইতোমধ্যে ৩০ ভাগ মানুষকে দুই ডোজ করে টিকা দেয়া সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন বলেন, বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলছে। বুস্টার ডোজ দেয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই। দেশে এখন সাত লাক্ষ ফাইজারের ভ্যাকসিন হাতে আছে। আগামী মাসে আরো দুই কোটি ভ্যাকসিন আসবে। সব মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, বুস্টার ডোজ নিয়ে মিটিং ছিল, সেখানেই হয়তো সিদ্ধান্ত হয়েছে। আপাতত শহরে দেয়া হতে পারে।
করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার। যাদের বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, এবং যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি। এরপর গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে ডোজের প্রস্তুতি নিতে এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনিউজ/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























