Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২৩ ডিসেম্বর ২০২১

বিএনপি-পুলিশ সংঘর্ষ, সিলেটের সব জেলা-উপজেলায় বিক্ষোভ ঘোষণা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছে দলটি। তাই আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগের উপজেলা ও রোববার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন- হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

মির্জা ফখরুল বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সাতটি জেলায় সমাবেশ ছিল। এর মধ্যে ছয়টিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারলেও হবিগঞ্জে পুলিশ পরিকল্পিতভাবে হামলা করে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

তিনি এ হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী, ওসি মাশুক আলী ও ওসি নাজমুল হাসানকে দায়ী করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, দমনপীড়ন করে জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে যে আন্দোলন তা দমন করা যাবে না।

আরও পড়ুন- মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সেই সমাবেশে যাওয়ার সময় সমর্থক ও নেতাকর্মীদের মুখোমুখি হয় পুলিশের সাথে। ওই সময় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা গড়ায় সংঘর্ষে।

আরও পড়ুন- সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির

এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালায়। রাস্তায় নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালায়। পুলিশ নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

আইনিউজ/এসডিপি 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়