ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২, ৩ জানুয়ারি ২০২২

দেশে লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। এরই মধ্যে শনাক্তের হার তিন শতাংশ ছাড়িয়েছে। তবে লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি। আমরা সুপারিশও করিনি। লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এ বৈঠক। যা যা পদক্ষেপ নেওয়ার, সেগুলো নিই। এরপর দেখা যাক কী দাঁড়ায়। 

সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন- টিকার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, আমরা এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছি না। এখন আমরা জোর দেব প্রতিরোধের বিষয়ে। করোনা নিয়ন্ত্রণে যেসব কাজ করা প্রয়োজন, যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলোর ওপরই জোর দেওয়া হবে।

মন্ত্রী বলেন, আসল বিষয় হচ্ছে করোনা বেড়ে যাচ্ছে। আজকের কথা যদি বলি, আজকে হলো ৩ দশমিক ৪ শতাংশ (সংক্রমণের হার)।  মৃত্যুর হার যদিও এখনো কম আছে। সংক্রমণের হার বেড়ে গেলে মৃত্যুর হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকলে আবারো সেই লকডাউনের কথা চলে আসবে, আবারো স্কুল-কলেজ নিয়ে চিন্তা-ভাবনা হবে। সবকিছুর উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা চাই না। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আলোচনা করেছি। 

আরও পড়ুন- বস্তিবাসীদের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি

এর আগে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়