Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ১৩ জানুয়ারি ২০২২

বুস্টার ডোজে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ

মডার্নার টিকা

মডার্নার টিকা

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন- যারা করোনা টিকা নেননি, তাদের জন্য ওমিক্রন বিপজ্জনক

এতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এক্ষেত্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ভোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন- ওমিক্রনের ‘অদ্ভুত’ দুই লক্ষণ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সদয় অনুমোদনক্রমে পত্রটি সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল (সকল) পরিচালক, সকল সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালের উপপরিচালক/তত্ত্বাবধায়ক/সুপারিন্টেনডেন্ট, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়