আবহাওয়া ডেস্ক
আপডেট: ১২:৫৮, ১৬ জানুয়ারি ২০২২
দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে
দেশের উত্তরাঞ্চলের দুটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা দ্রুত কমছে দেশের অন্যান্য অঞ্চলেরও। তাই শৈত্যপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পৌষের শেষের দিকে কিছুদিন ধরে শীত অনেকটাই কমে গিয়েছিল। গত ১১ জানুয়ারি শুরু হয় বৃষ্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সেই হালকা বৃষ্টি কয়েকদিন অব্যাহত ছিল।
চলতি শীত মৌসুমে এর আগে তিন দফা শৈত্যপ্রবাহ এসেছে। তবে কোনোটিই দুদিনের বেশি স্থায়ী হয়নি বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।
আরও পড়ুন- লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা সেদিকে যেতে চাই না
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে সামান্য বৃষ্টি হয়েছে। ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রোববার সকালে কুড়িগ্রাম এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























