ঢাকা, সোমবার ২২ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ জানুয়ারি ২০২২

হাকালুকির বন নিধন বন্ধে লিগ্যাল নোটিশ

দেশের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির বন নিধন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একিউএম সোহেল রানা জনস্বার্থে রোববার (১৬ জানুয়ারি) এ লিগ্যাল নোটিশ পাঠান।

আরও পড়ুন- লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা সেদিকে যেতে চাই না

একিউ এম সোহেল রানা নোটিশ পাঠানোর বিষয়টি  বিষয়টি নিশ্চিত করে জানান, হাকালুকি হাওরের বন নিধন নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন এসেছে। অবৈধ ও বেআইনি উপায়ে হাকালুকি হাওর সংলগ্ন বন নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। বন নিধনের এই অবৈধ কার্যক্রমের ফলে এখানকার পরিবেশ এখন হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), প্রধান বন সংরক্ষক, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্ট সাতজন বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে ১০ কার্যদিবসের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই আইনজীবী।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ