নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সাথে সংলাপে আওয়ামী লীগ
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শেষ দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তার গাড়িবহর বঙ্গভবনে ঢোকে। রাষ্ট্রপতি বঙ্গভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। পরে বঙ্গভবনের দরবার হলে বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলে শেখ হাসিনার সঙ্গে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নতুন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানতেই রাষ্ট্রপতির এ সংলাপ।
সকল রাজনৈতিক দলের দাবি অনুযায়ী, ইসি গঠনে একটি আইন করার প্রস্তাবে সোমবারই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গত ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বঙ্গভবনে এবারের সংলাপের খাতা খোলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শেষ হবে রাষ্ট্রপতির এবারের সংলাপ।

আলোচনা শেষ হওয়ার পর গঠন করা হবে ‘সার্চ কমিটি’। এই কমিটি নতুন ইসি গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে।
সেই প্রস্তাব থেকে বেছে নিয়ে পাঁচ বছরের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি। সেই কমিশনের অধীনেই ২০২৩ সালের শেষে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
সর্বশেষ ২০১৬ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন। এক মাসের এই সংলাপে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি রাজনৈতিক দল অংশ নেয়।
- আরও পড়ুন- চুল পড়া বন্ধ করার উপায়
এবার নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের আহ্বানে প্রায় এক মাস ধরে চলা এই সংলাপে আমন্ত্রণ জানানো হয় ৩২টি রাজনৈতিক দলকে। ইতোমধ্যে ২৪টি দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে।
- আরও পড়ুন- ওজন কমানোর উপায়
আগের সংলাপগুলোতে অংশ নেওয়া বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি। এছাড়া সিপিবি, বাসদ, জেএসডিসহ সাতটি দল এ সংলাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
- আরও পড়ুন- ধূমপানের ক্ষতি ও সিগারেট ছাড়ার উপায়সমূহ
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও-
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























