ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ২১ জানুয়ারি ২০২২

করোনা মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ জরুরি নির্দেশনা

দেশে করোনাভাইরাসের সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ জানুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ বন্ধ থাকবে।

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

৩. রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানসমূহে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না। এসবক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই করোনা টিকার সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।

৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা/কর্মচারীদের অবশ্যই করোনা টিকার সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে। 

৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, একদিনে ৪ জনের মৃত্যুর কথা জানা যায়।  নতুন করে  ১০ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হওয়ার কথাও জানানো হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়